1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 4:55 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

দেবরের ধর্ষণে সাত মাসের অন্তঃসত্ত্বা ভাবী।

Reporter Name
  • Update Time : Saturday, January 2, 2021,
  • 216 Time View

আবু ইউসুফ বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসী বড় ভাইয়ের (স্ত্রীকে) ধর্ষণের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। ধর্ষণের শিকার নারী এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। নির্যাতনের শিকার গৃহবধূ দুই সন্তান নিয়ে বর্তমানে বাড়িছাড়া। উপজেলার ওয়াশি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গৃহবধূর অভিযোগ, তার স্বামী দীর্ঘদিন ধরে বিদেশ থাকেন। গেলো ২৮ জুলাই নিজ ঘরে প্রথমবার দেবরের ধর্ষণের শিকার হন তিনি। এরপর ঘটনার ন্যায়বিচার চেয়ে তিনি টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে দেবরকে আসামি করে একটি মামলা করেন।

ভিকটিম গণমাধ্যমকে জানান, প্রায় ১১ বছর আগে ওই প্রবাসীর সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে নয় বছরের একটি ছেলে ও সাত বছরের একটি মেয়ে রয়েছে। ভাই বিদেশ থাকার সুযোগে ভাবিকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল দেবর সাইফুল। গেলো ২৮ জুলাই ভিকটিমের দুই সন্তান নানার বাড়িতে বেড়াতে যায়। এই সুযোগে সাইফুল রাতে ভাবির ঘরে ঢুকে ধর্ষণ করে।

তিনি শাশুড়ি রাবেয়া বেগমকে বিষয়টি জানালে ছেলে রক্ষায় পুত্রবধূকে শিশু সন্তানসহ তাড়িয়ে দেবে এই ভয়ভীতি দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বলেন। অপর দিকে ভয়ভীতি দেখিয়ে মাঝমধ্যেই ভাবিকে ধর্ষণ করেন তিনি। এর মধ্যে গৃহবধূ ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশ হলেও মীমাংসা হয়নি। পরে উপায় না দেখে তিনি আদালতে মামলা করেন।

এ বিষয়ে ভাওড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন বলেন, এটা তাদের পারিবারিক ঘটনা ও জটিল বিষয় বিধায় তাদের আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।

মমালার আইনজীবী মো. সাইদুর রহমান বলেন, টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ওই গৃহবধূ মামলা দায়ের করেছেন। ২৯৭ নম্বর মামলাটি ডিবিতে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের ডিবির উপপরিদর্শক মো. আলমগীর হোসেন জানিয়েছেন, গৃহবধূর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলাটি এখন পর্যন্ত হাতে আসেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট