1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 12:31 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

দেবিদ্বারে কাঁচা রাস্তার দুরবস্থা, নাজেহাল গ্রামবাসী

Reporter Name
  • Update Time : Wednesday, September 24, 2025,
  • 196 Time View

 

কুমিল্লা প্রতিনিধি :

দেবিদ্বার উপজেলার গৌরসার গ্রামের একটি সড়ক দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। সামন্য বৃষ্টি হলে রাস্তাটি কাদাময় অবস্থা হয়ে পড়ে। যে কারণে তৈরি হয়েছে গর্ত ও খানাখন্দ। ফলে পথচারীদ ও ছোট যানবাহন চলাচল দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে এ রাস্তায় কোনো সংস্কার হয়নি। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও কর্মজীবী মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়কে।

গৌরসার গ্রামের ইসমাইল হোসেন ও সাগর আহামেদ বলেন, প্রতিটি নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট শেষে প্রতিশ্রুতি আর বাস্তবে রূপ নেয় না। বর্তমানে বিভিন্ন এলাকায় উন্নয়ন হলেও গৌরসার গ্রাম এখনো পিছিয়ে আছে।

স্থানীয় বাসিন্দা সংবাদকর্মী মো. তোফায়েল আহমেদ বলেন, এই সড়কটিকে আমার চিনি শান্তী রোড নামে। কিন্তু এখন এটা অশান্তি রোড। এর বেহাল অবস্থা নিয়ে একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হলেও, সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বৃষ্টি হলে পুরো একটি গ্রাম ঘরবন্দি হয়ে পড়ে। কেউ বের হতেও পারে না।

গ্রামবাসীদের সাথে কথা বলে আরো জানা গেছে, দেবিদ্বার এস এ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন সুজাত আলী সরকারের বাড়ি এ গ্রামে। এখানকার বহু মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। তারপরও গ্রামের প্রধান সড়ক উন্নয়নের আলো দেখতে পায়নি।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, অবশ্যই সংস্কার হবে এই সড়ক। গ্রামবাসী যদি আমাদের কাছে একটা লিখিত অভিযোগ জানায়, এর প্রেক্ষিতে আমরা খোঁজ-খবর নিয়ে সড়কটি সংস্কারের দ্রুত উদ্যোগ গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট