1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 22, 2026, 3:58 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

দেবিদ্বারে প্রধান শিক্ষক আপত্তিকর অবস্থায় আটকে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া। 

Reporter Name
  • Update Time : Tuesday, February 7, 2023,
  • 339 Time View

স্টাফ রিপোর্টার।।

 

কুমিল্লা জেলায় দেবিদ্বার উপজেলায় বাঙ্গরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম কে আপত্তিকর অবস্থায় আটক নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। জানা যায় বাঙ্গরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলার কাশারীখোলা গ্রামের মৃত্য সুবহান মাঝির পুত্র মোঃ সেলিম গত রবিবার দিবাগত রাত আনুমানিক ৮ ঘটিকায় দেবিদ্বার পৌর এলাকার ছোটআলমপুরে এক জৈনিক নারীর সাথে আপত্তিকর অবস্থায় আটকের পর স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, সহকারী প্রধান শিক্ষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের চেষ্টায় প্রায় রাত ২ ঘটিকায় উদ্ধার হয়। এ-ব্যাপারে সহকারী প্রধান শিক্ষক জহিরুল ইসলাম সত্যতা স্বিকার করে জানায়, রাত আনুমানিক ৮ টার দিকে প্রধান শিক্ষক মোঃ সেলিম আমাকে ফোন করে তার খালতো বোনের সাথে তাকে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা আটক করছে, তাকে যে প্রকারে হউক উদ্ধারের জন্যে আকুতি মিনতি করেন, তখন আমি বিষয়টি আমার ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোঃ কবির হোসেনকে অবগত করি ও রাত প্রায় ২ ঘটিকায় তাকে উদ্ধার করতে সক্ষ্যম হই। ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোঃ কবির হোসেন জানায় আমাকে রাতে প্রধান শিক্ষক মোঃ সেলিমকে আপত্তিকর অবস্থায় আটকের বিষয়টি সহকারী প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জানান, তখন স্থানীয় মেম্বার সহ গন্যমান্য ব্যাক্তিবর্গের চেষ্টার পর তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি, স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব মোঃ মকবুল হোসেন মুকুল জানান ঘটনাটি আমি শুনেছি এবং প্রধান শিক্ষক মোঃ সেলিম কে প্রাথমিক ভাবে জিজ্ঞাসা করায় তিনি ঘটনার সত্যতা  ও ভুল স্বিকার করেছেন পরে আমি ঐ স্কুলের সভাপতি মোঃ মুমিনুল হক কামরুল কে জানিয়েছি, তবে সমাজের যে কোন ধরনের অপরাধে  আইনগত ব্যবস্থা নিতে আমার সার্বিক সহোযোগিতা সর্বদায় থাকবে। প্রধান শিক্ষক মোঃ সেলিম অপসারণ চেয়ে ছাত্র/ছাত্রীদের ক্লাশ বর্জন সহ এ নিয়ে এলাকায় স্থানীয়দের মাঝে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযোগটি সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থাগ্রহণের জন্য জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নিকট আকুল আবেদন করেন এলাকাবাসী।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট