1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

দেবিদ্বারে রক্তদাতাদের মিলনমেলা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮০ বার পড়া হয়েছে

 

মো: তোফায়েল আহমেদ :

রক্তদানের অপেক্ষায় দেবিদ্বার’ সংগঠনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদাতা স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ নাজমুল হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল আহম্মদ, সহকারী পুলিশ সুপার মোঃ শাহীন, গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এম ইমরান হাসানসহ আরও অনেকে।

অতিথিরা তাঁদের বক্তব্যে স্বেচ্ছায় রক্তদানের মহৎ ভূমিকা তুলে ধরেন। সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল আহম্মদ বলেন, “রক্তদান মানবতার সেবার শ্রেষ্ঠ দৃষ্টান্ত। এটি শুধু একজন রোগীর জীবন বাঁচায় না, বরং সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।”

সহকারী পুলিশ সুপার মোঃ শাহীন বলেন, “রক্তদানের মাধ্যমে মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এই সংগঠনের তরুণরা সামাজিক উন্নয়নেও প্রশংসনীয় ভূমিকা রাখছে। পুলিশ প্রশাসন সবসময় এ ধরনের মানবিক কার্যক্রমের পাশে থাকবে।”

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা রক্তদাতাদের ধন্যবাদ জানান এবং সমাজে মানবসেবার এই উদ্যোগকে আরও প্রসারিত করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট