1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 4:10 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

দেবীদ্বারে ঘোড়া প্রতীকের পক্ষে সাবেক সাংসদ রাজী ফখরুলের গনসংযোগ

Reporter Name
  • Update Time : Saturday, May 25, 2024,
  • 218 Time View

 

 

মোঃ ইমরান তালাশীঃ-

দেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের আগামী ২৯মে অনুষ্ঠিতব্য দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাহিদা রোশন এর পক্ষে নির্বাচনী মাঠে গনসংযোগে নেমেছেন কুমিল্লা-৪ দেবীদ্বারের সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

নির্বাচনে সাহিদা রোশনকে তিনি মৌখিকভাবে সমর্থন করলেও শুক্রবার (২৪মে) বিকেলে প্রথমবারের মতো তার নির্বাচনী প্রতীক ঘোড়া মার্কার জনসমর্থন তৈরি করতে উপজেলার ধামতী, ফতেহাবাদ, রাজামেহার, ভানীসহ বিভিন্ন ইউনিয়নে গনসংযোগে নামেন সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল। এসময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঘোড়া প্রতীকের প্রার্থী সাহিদা রোশন এর স্বামী আলহাজ্ব রোশনআলী মাষ্টারসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার রাত ৮ টায় উপজেলার রাজামেহার ইউনিয়নে গনসংযোগকালে সাবেক সাংসদ রাজী ফখরুল বলেন, নৌকা প্রতীক নিয়ে ৭ জানুয়ারি নির্বাচনে পরাজয় বরণ করেছি তাতে আমার দুঃখ হয়নি। কিন্তু আমাদের নেতাকর্মীদের ওপর নির্বাচন পরবর্তীতে যে সহিংসতা ও নির্যাতন করা হয়েছে তাতে আমি অনেক ব্যথিত। তাই আমি বলবো আগামী ২৯মে উপজেলা পরিষদ নির্বাচনে আমরা সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যদি রায় দেই তবে দেবীদ্বার শান্ত হবে। জাতীয় নির্বাচনে তাঁরা ভোট কাটতে পারেনি এবং সামনের নির্বাচনেও তারা ভোট কাটতে পারবে না। আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে সাহিদা রোশনকে ঘোড়া মার্কায় এবং নাজমা বেগমকে প্রজাপতি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

এসময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাহিদা রোশন এর স্বামী আলহাজ্ব রোশন আলী মাষ্টার বলেন, বাল্যকাল থেকে রাজনীতি শুরু করে জীবনের ৪৫টি বছর আওয়ামী লীগের জন্য শেষ করেছি। শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে। শরীরে একবিন্দু রক্ত থাকতে দেবীদ্বারকে সন্ত্রাসী নগরী করতে দেব না। কোন ভয় নয়, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবেন‌। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করতে আমরা আশা করছি আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

তাছাড়া চেয়ারম্যান প্রার্থী সাহিদা রোশন তার মূল প্রতিদ্বন্দ্বী কুমিল্লা-৪ দেবীদ্বারের বর্তমান সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদের ছোট ভাই আনারস প্রতীকের প্রার্থী মোঃ মামুনুর রশিদকে ভোটের মাঠে পিছনে ফেলার চেষ্টায় বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে উঠান বৈঠক ও পথসভা ও গনসংযোগে ভোটারদের সাথে মতবিনিময়ে ব্যাস্ত সময় পার করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট