
মোঃ ইমরান তালাশি।
কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতা বাড়ি-ঘরে হামলা লুটপাট অগ্নীসংযোগে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজামেহার ভোট কেন্দ্রে নৌকার মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের নৌকার এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে মোঃ বিল্লাল হোসেনকে বেধড়ক মারধর করেছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের নেতাকর্মীরা।
স্থানীয়রা বিল্লাল কে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সন্ত্রাসীরা লোহার পাইপ, হকিস্টিক, লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে বিল্লালের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নীলা ফোলা জখম করে। এছাড়াও দাড়ালো ছেনির কোপে বিল্লালের মাথায় মারাত্মক কাটা রক্তাক্ত জখম হয়।
এরপর রাত সাড়ে ৭ টার সময় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনের নেতৃত্বে বিল্লাল, আলামিন ও শিমুল মিয়ার চা-দোকান সহ বসত বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর ও মূল্যবান আসবাবপত্র লুটপাট করে শেষে দোকানে আগুন লাগিয়ে দেয় এসময় সন্ত্রাসীরা শাহজাহান, সাঈদুল ইসলাম ও শিমুল মিয়াকে বেধম মারধর তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন আছে।
এছাড়াও সন্ত্রাসীরা একটি আঞ্চলিক আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জসিম চেয়ারম্যানের অনুসারীরা।
এবিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নয়ন মিয়া বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবুও আমি খুঁজ খবর নিয়ে পরবর্তী সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
কুমিল্লা জেলা পুলিশ সুপার এসপি আবদুল মান্নান বলেন, সন্ত্রাসী যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না।