1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 2:56 am
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

দেবীদ্বারে নির্বাচন পরবর্তী সহিংসতায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে যুবলীগ নেতা

Reporter Name
  • Update Time : Wednesday, January 24, 2024,
  • 258 Time View

 

মো: ইমরান তালাশী:

 

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে যুবলীগ নেতা মোফাজ্জল হোসেন সরকার মানিক। নির্বাচন পরবর্তী সহিংসতায় জেলার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউপি’র মরিচা গ্রামে তাকে কুপিয়ে হাত-পা ও নাকের অংশ বিচ্ছিন্ন করে দেয় সন্ত্রাসীরা।

 

মঙ্গলবার কুমেক হাসপাতালে গিয়ে দেখা যায়, ওই যুবলীগ নেতার স্বজনদের আহাজারি। এদিকে ঘটনার তিন দিন অতিবাহিত হলেও এখনো মামলা দায়ের করতে পারেনি ভিকটিম পরিবার। গুরুত্বর আহত মানিক দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

 

স্বজনরা জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে মানিক নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের পক্ষে মাঠে জোরালো ভূমিকা পালন করেন। এতে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর লোকজন তার ওপর ক্ষুব্ধ ছিলেন। নির্বাচন শেষে বেশ কয়েক দফা তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

 

প্রতিদিনের মতো রোববার ভোরে ফজরের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হন যুবলীগ নেতা মানিক। ওতপেতে থাকা একদল সন্ত্রাসী মসজিদের অদূরে তার ওপর হামলা করে।

 

সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পা এবং নাক অর্ধ বিচ্ছিন্ন করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে তাকে কুমেক হাসপাতালে প্রেরণ করেন। মঙ্গলবার তার হাত-পা এবং নাকে অস্ত্রোপচার করা হবে চিকিৎসকরা জানান, মানিক এখনো শঙ্কামুক্ত নন।

 

এ বিষয়ে দেবীদ্বার থানার ওসি নয়ন মিয়া জানান, যুবলীগ নেতা মানিককে কুপিয়ে আহত করার ঘটনাটি শুনেছি কিন্তু কোনো অভিযোগ পাইনি। তাদের মামলা করতে বলেছি। আমরা সহিংসতার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেব না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট