1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 8, 2026, 11:37 am
Title :
১০ মাইল যেতে ২ ঘণ্টা—এই দুর্ভোগ থেকে মুক্তি চাই: জাতীয় সংসদে মিলনের জোরালো দাবি কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গজারিয়ায় জবাইকৃত ১৩টি ঘোড়া ফেলে পালালো চক্রের সদস্যরা সালথায় এক যুগ পর ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত

দৈনিক হবিগঞ্জের সমাচার ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : Friday, January 8, 2021,
  • 279 Time View

নিউজ ডেক্স :
গত ৫ জানুয়ারী হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জের সমাচার ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকায় “শায়েস্তাগঞ্জ পশ্চিম নোয়াগাও গ্রামে স্বাক্ষর জালিয়াতি করে গ্রাহকের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করলেন এক প্রতারক মহিলা” শিরোনামে আমাকে জড়িয়ে একটি সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।

সংবাদের একাংশে বলা হয়েছে, প্রতারক মহিলা জরিনা খাতুন পাশের বাড়ির ইমরুল মিয়ার সহযোগিতায় লিটন মিয়াকে চাচা বানিয়ে স্বাক্ষর জাল করে বিদ্যুৎ সংযোগের আবেদন করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃত সত্য ঘটনা হলো উক্ত মহিলা জরিনা খাতুন নাসিরনগর থানাধীন ধরমন্ডল গ্রামের বাসিন্দা। সে আমার কাছ থেকে জমি কিনে নিজে বাড়ি তৈরী করে এখানে বসবাস করে আসছে। এছাড়া ঐ মহিলার সাথে আমার কোন যোগাযোগ বা সম্পর্ক নেই। স্বাক্ষর জাল করার বিষয়টি আমি অবগত নই। এ ব্যাপারে আমি কিছু জানি না। এমনকি আমি কাউকে কোন হুমকি ধমকি নেই। আমি একজন শান্তিপ্রিয় মানুষ। এলাকার লোকজনকে জিজ্ঞেস করলে আমার সম্পর্কে তারা ভালো বলতে পারবে।

একটি কু-চক্রি মহল আমাকে জড়িয়ে আমার মান-সম্মান ক্ষুন্ন ও হেয় করার জন্য সংবাদপত্রের মাধমে সংবাদ পরিবেশন করে আসছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে সত্য ঘটনা উৎঘাটন করে প্রকৃত দুষিদের শাস্তির আওতায় আনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী-
মোঃ ইমরুল মিয়া
পিতা- মৃত নজির মিয়া
গ্রাম-নোয়াগাও, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট