1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:12 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য একেবারেই সত্য নয়: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, August 27, 2022,
  • 492 Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ মহল সরকারবিরোধী প্রচারণার অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে। তারা আর কোনো ইস্যু খুঁজে না পেয়ে নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। মহলটি বলছে, ধর্মশিক্ষা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটি একেবারেই সত্য নয়।’

 

আজ শনিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ‘ওরিয়ন ট্রেক উইথ নিশাত’ শীর্ষক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ‘আমরা এরই মধ্যেই নতুন শিক্ষাক্রম নিয়ে যতগুলো অপপ্রচার ছিল তা জনগণের সামনে তুলে ধরেছি। নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার পরিধি আরো প্রসারিত হবে।’

ধর্ম শিক্ষা বাদ দেওয়ার প্রশ্নই আসে না উল্লেখ করে তিনি বলেন, দক্ষতা ও জ্ঞানকে যেভাবে প্রসারিত করা হচ্ছে, সেখানে কোনো বিশেষ শিক্ষাকে সংকুচিত করার তথ্য একেবারেই সঠিক নয়।

 

এর আগে সংবাদ সম্মেলন থেকে পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ ‘মানাসলু’ অভিযানের পতাকা নেন নারী পর্বতারোহী নিশাত মজুমদার ও প্রজ্ঞা পারমিতা রায়। এসময় শিক্ষামন্ত্রী নিশাত মজুমদার ও পারমিতা প্রজ্ঞার মানাসলু যাত্রার বিষয়ে বলেন, নারীরা সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। আগামী ২৯ আগস্ট নিশাত মজুমদার ও পারমিতা প্রজ্ঞা মানাসলু জয়ে যাবেন। তারা বাংলাদেশের পতাকা উড়াবেন পর্বত চূড়ায়। নিশাত জয় করে আসবে আর আমরা তার গল্প শুনব। নিশাত শুধু পর্বতজয়ী নারী নয় বরং আমাদের সবার অনুপ্রেরণা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট