1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 9:07 am
Title :
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন

ধানের শীষের ভোট চেয়ে ট্রাক প্রতীকে মাঠে নামলেন রাজা

Reporter Name
  • Update Time : Tuesday, December 23, 2025,
  • 330 Time View

 

চাটমোহর (পাবনা) সংবাদদাতা :

বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলহাজ্ব মো. হাসানুল ইসলাম রাজা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। তিনি পাবনা-৩ আসন (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) থেকে নির্বাচন করবেন।

সোমবার (২২ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রাজধানীর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর (ভিপি নুর), কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ফারুক হাসানসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

গণঅধিকার পরিষদ চাটমোহর উপজেলা কমিটির সাবেক সভাপতি মো. সোহানুর রহমান সাধ মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে জানান, আলহাজ্ব মো. হাসানুল ইসলাম রাজা গণঅধিকার পরিষদের মনোনয়নে ট্রাক প্রতীক নিয়ে পাবনা-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব মো. হাসানুল ইসলাম রাজা গত ৫ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পাবনা-৩ এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালান। তিনি ঘুষ, দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, দখলদারিত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রকাশ্যে সোচ্চার অবস্থান নেন।

পরবর্তীতে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিনকে পাবনা-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করা হলে, স্থানীয় প্রার্থীর দাবিতে আন্দোলনে নামেন রাজা। বিএনপির পক্ষ থেকে তাকে গুরুত্ব না দেওয়ায় তিনি স্বতন্ত্র ও স্থানীয় প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর দপ্তর থেকে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা-৩ আসন থেকে সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ৭ হাজার ভোট লাভ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট