1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 2:25 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

নওগাঁর মান্দায় ঐতিহাসিক পাকুড়িয়াতে ১২৮ জন শহীদের ম্মরণে গণহত্যা দিবস পালন ।

Reporter Name
  • Update Time : Tuesday, August 29, 2023,
  • 433 Time View

 

( সাফিউল ইসলাম রকি )

নওগাঁ মান্দা প্রতিনিধি

 

নওগাঁর মান্দায় শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, গণকবর জিয়ারত, আলোচনা সভা ও শদীদদের আত্মার মাগফেরাত কামনার মধ্যদিয়ে ঐতিহাসিক পাকুড়িয়া গণহত্যা দিবস পালন করা হয়েছে।

 

কর্মসূচি শেষে শহীদ পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে, সোমবার ২৮ আগস্ট বেলা ১১ টায় পাকুড়িয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয় হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি। পাকুড়িয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুল লতিফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাড. আবদুল মান্নান ও আবদুল লতিফ শেখ, সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপিনেতা ডা. ইকরামুল বারী টিপু, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র প্রামানিক, এমপি পুত্র সেফায়েত জামিল প্রামাণিক সৌরভ, ভাঁরশো ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা, , বীরমুক্তিযোদ্ধা খোদাবক্স মিয়া, উপজেলা যুবদলের যুগ্মেধোজশপে আহ্বায়ক আবদুল জলিল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

 

উল্লেখ্য একাত্তরের ২৮ আগস্ট সকালে পাকহানাদার বাহিনী নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া ও বিল উথরাইল গ্রামের নিরীহ গ্রামবাসীদের অস্ত্রের মুখে জিম্মি করে ইউনাইটেড উচ্চবিদ্যালয় মাঠে নিয়ে আসে।

 

পরে তাদের লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়। এ হত্যাযজ্ঞে শহীদ হন ১২৮ জন নিরীহ মানুষ। সেদিন সৌভাগ্যেক্রমে বেঁচে যান ১৭ জন। সেই থেকে প্রতিবছর শহীদদের স্মরণে দিবসটি পালিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট