1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:25 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

নওগাঁ জেলার সাপাহার থানা পুলিশ কর্তৃক ৭টি চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা মোটর সাইকেলচোর চক্রের ১সদস্য আটক”

Reporter Name
  • Update Time : Monday, September 7, 2020,
  • 265 Time View

হুমায়ুন আহমেদ
রিপোটার
অদ্য ০৭/০৯/২০২০ খ্রি. তারিখে নওগাঁ জেলার সাপাহার থানা পুলিশ ৭টি চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করেছে। আটককৃত চোর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ডাকাতপাড়ার মৃত-হরমুজ আলীর ছেলে জিএম আলী (৩৭)।
সাপাহার থানার বিভিন্ন স্থান হতে চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধারে কিছুদিন পূর্ব হতেই অভিযানে নামে সাপাহার থানা পুলিশ। নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় সাপাহার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব বিনয় কুমার এবং অফিসার ইন চার্জ, সাপাহার থানা জনাব আব্দুল হাই এর তত্ত্বাবধানে পুলিশী তৎপরতায় ওই এলাকার সিসিটিভির ফুটেজ এর সূত্র ধরে এলাকায় মোটরসাইকেল চুরি রোধ কল্পে ষাঁড়াশী উদ্ধার ও চোর আটক অভিযানে পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অভিযান প্রক্রিয়া চলমান রাখে। এরই ধারাবাহিকতায় সাপাহার থানা পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ এলাকায় এক অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে সোমবার বিকেলে তারা আন্তঃজেলা মোটর সাইকেল চোর দলের ওই সদস্যকে তার বাসা হতে আটক করে তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক তার কবলে থাকা ১টি হিরো গ্লামার ১২৫সিসি ২টি বাজাজ ডিসকভারী ১৩৫সিসি ও ১টি ১০০সিসি বাজাজ সিটি সহ চোরাই ৪টি মোটর সাইকেল সহ তাকে আটক করে সাপাহার থানা হেফাজতে নেয় এবং সন্ধ্যায় তাকে নওগাঁ কোর্টে চালান করে। উল্লেখ্য গত ২২আগষ্ট একই এলাকায় অপর একটি অভিযান চালিয়ে সাপাহার থানা পুলিশ ৩টি চোরাই মোটর সাইকেল সহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের আরোও ২সদস্যকে আটক করে পুলিশ কোর্টে চালান করেছিল। পুলিশের চোর তৎপরতায় সোমবারে আরোও ৪টি সহ সাপাহার থানায় মোট ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট