1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 11:45 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

নওগাঁ ৬ আসনের উপনির্বাচনে বিশাল ব্যবধানে আ’লীগ প্রার্থী হেলাল বিজয় লাভ ।

Reporter Name
  • Update Time : Saturday, October 17, 2020,
  • 204 Time View

হুমায়ুন আহমেদ
ষ্টাফ রিপোটার, রানীনগর নওগাঁ।
৫১ নওগাঁ ৬(আত্রাই-রাণীনগর) আসনের উপনির্বাচনে ১ লাখ ৫ হাজার ৪৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।
নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপি আলহাজ্ব শেখ মো. রেজাউল ইসলাম রেজু (ধানের শীষ) ভোট পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ,নওগাঁ- ৬ (আত্রাই-রাণীনগর) উপনির্বাচনে সামাজিক দূরত্ব মেনে ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে শেষ হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুই উপজেলায় মোট ১০৪টি ভোট কেন্দ্র । এর মধ্যে রাণীনগর উপজেলায় ৪৯টি ও আত্রাই উপজেলায় ৫৫টি। এসব কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা ছিল ৭২১টি। এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ছয় হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৩ হাজার ৭৫৮ এবং মহিলা ভোটার এক লাখ ৫২ হাজার ৯৬৭ জন। প্রতিটি ইউনিয়নে একজন করে মোট ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একটি করে স্ট্রাইকিং টিম এবং একটি করে মোবাইল টিম কাজে নিয়োজিত ছিল। মোট ৩৬.৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে । নওগাঁ ৬ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে বিজয় হয়েছে, মোঃ আনোয়ার হোসেন হেলাল ভাই, সেই উপলক্ষে, নওগাঁ জেলা মহিলা আওয়ামিলীগ এর পক্ষ থেকে পারভীন আক্তার,লিপি সাহার ফুলের শুভেচ্ছা জানান। জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা। এইদিকে নানা অনিয়ম ও অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত প্রার্থী আলহাজ্ব শেখ মো.রেজাউল ইসলাম রেজু বেলা সাড়ে ৩টার সময় এক প্রেস ব্রিফিংয়ে উক্ত নির্বাচন বর্জন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট