1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 10:36 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

নওগাঁ-৬ আসন উপ-নির্বাচনে তফসিল ঘোষনার পরপরই আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টি তাদের মনোনিত প্রার্থী লাঙ্গল প্রতিক নিয়ে মাঠে কাজী গোলাম কবীর।

Reporter Name
  • Update Time : Tuesday, September 15, 2020,
  • 225 Time View

হুমায়ুন আহমেদ
ষ্টাফ রিপোটার,নওগাঁ।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে উপ-নির্বাচন হতে যাচ্ছে আগামী ১৭অক্টোবর। ইতিমধ্যেই তফসিল ঘোষনার পরপরই আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টি তাদের মনোনিত প্রার্থী ঘোষনা করেছে। প্রধান ২টি দল সম্পন্ন নতুন মুখকে দলীয় প্রার্থীতা ঘোষনা করায় চলছে বিভিন্ন দলের ব্যাপক আলোচনা-
সমালোচনা। অপরদিকে জাতীয় পার্টি গত সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী গোলাম কবীরকে আসন্ন উপ-নির্বাচনেও দলীয় প্রার্থী হিসেবে ঘোষনা করেছে। প্রার্থীতা ঘোষনা করার পর দলীয় সংবর্ধনা পাওয়ার পর থেকে নির্বাচনী প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন কাজী গোলাম কবীর। রবিবার বিকেলে উপজেলার সৃষ্টি মাল্টিমিডিয়া স্কুল প্রাঙ্গনে কাজী গোলাম কবীরকে দলীয় সংবর্ধনা প্রদান করেছে উপজেলা জাতীয় পার্টি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এ্যাড. বরিউল ইসলাম, সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব মোফাচ্ছের হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শ্রী গুরুপদ সাহা প্রমুখ। এসময় কাজী গোলাম কবীর বলেন লাঙ্গলই একমাত্র মুক্তির উপায়। লাঙ্গল ছাড়া বাঙ্গালী জাতির সার্বজনীন মুক্তি অসম্ভব। দল এবারোও আমাকে মনোনয়ন দিয়েছে। তাই আমি দলের কাছে কৃতজ্ঞ। কিন্তু এই উপ-নির্বাচন হবে ইভিএমে। এই ইভিএম সম্পর্কে এই অঞ্চলের চাষা-ভ’ষা মানুষরা কিছুই জানে না। তাই ইভিএম বাতিল করে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করার জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে। এই দেশের যে উন্নয়ন হয়েছে তা একমাত্র এরশাদ শাসন আমলেই হয়েছে। তাই লাঙ্গল ছাড়া এই অঞ্চলের ভ’মি দখল, চাঁদাবাজি, রাহাজানি, ঘুষ দূর করা সম্ভব নয়। লাঙ্গল সব সময় দেশের কৃষক, দেশের খেটে-খাওয়া অবহেলিত, উন্নয়ন বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছে লড়াই করেছে। তাই আমি আশাবাদি যদি কোন প্রভাব ছাড়াই স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সাধারন মানুষ পরিবর্তনের প্রতিক লাঙ্গলেই ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট