
নকলা (শেরপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নকলা উপজেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকালে মরহুম হুইপ আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর বাসভবনে অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন নকলা উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার ও মোবাশ্বের আলী চৌধুরী টুটন, শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম পলাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোরাদুজ্জামান মাসুম, পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন অভি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, পৌর কৃষক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, সদস্য সচিব নজিবুর রহমান নয়নসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।