1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 4:07 pm
Title :
পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা

নকলায় শহীদ আব্দুল আজিজের প্রথম শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : Friday, August 8, 2025,
  • 202 Time View

 

হেলাল উদ্দিন বাবু
নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ আব্দুল আজিজের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার নারায়নখোলা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

দোয়া মাহফিলে শহীদ আব্দুল আজিজের আত্মত্যাগ ও আদর্শকে শ্রদ্ধাভরে স্মরণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সূরা সদস্য ও উপজেলা আমীর মাওলানা গোলাম সারোয়ার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতের যুব বিভাগের সভাপতি আতিক আলম।
এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মুফতি খাদেমুল ইসলাম, শহীদের বড় ভাই আলী আকবর, স্থানীয় বিএনপি নেতা মুকুল মিয়া, ইউনিয়ন শিবির সভাপতি জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্টজনেরা।

দোয়া মাহফিলে শহীদ আব্দুল আজিজসহ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সকলের রূহের মাগফিরাত কামনা করা হয়।
আয়োজকরা জানান, শহীদদের আত্মত্যাগ স্মরণে আগামী প্রজন্মকে সচেতন ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, চরঅষ্টধর ইউনিয়নের মৃত মোজাম্মেলের মেজো ছেলে গার্মেন্টসকর্মী আব্দুল আজিজ (২৮) ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকায় একদফা দাবির আন্দোলনে অংশগ্রহণকালে পুলিশের ছোড়া রাবার বুলেটে গুরুতর আহত হন। চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাত পেয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরদিন তাকে নিজ গ্রাম নকলা উপজেলার নারায়নখোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট