1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 2:00 pm
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

নড়াইলের লোহাগড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও বিশেষ দোয়া

Reporter Name
  • Update Time : Saturday, January 17, 2026,
  • 210 Time View

 

মো : শওকত আলী স্বপন

নড়াইল প্রতিনিধি –

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলার ৯ নং মল্লিকপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়নের একটি স্থানীয় স্থানে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার এক আপসহীন নেত্রী। তাঁর ত্যাগ ও অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু এবং সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম। তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। উপস্থিত ছিলেন লোহাগড়া পৌরসভা বিএনপির সভাপতি মিলু শরিফ।

এসময় লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম বলেন, বিএনপির নেতাকর্মীরা সব প্রতিকূলতার মধ্যেও দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞা বদ্ধ ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান,লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেখ জামশেদ আহম্মেদ।

৯ নং মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির আহম্মেদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন

এসময় নড়াইল জেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব সাজ্জাদ শিকদার শাওন, লোহাগড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক খায়রুজ্জামান ডাবলু, উপজেলা মহিলা দলের নেত্রী খালেদাসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট