1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 5:24 am
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

নড়াইলে নয় বছরের শিশু তাজমিনের করুণ আত্মহত্যা

Reporter Name
  • Update Time : Monday, October 27, 2025,
  • 133 Time View

 

স্টাফ রিপোর্টার:

নড়াইলের লোহাগড়ায় মর্মান্তিক এক ঘটনায় মাত্র ৯ বছরের শিশু তাজমিন খানম গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দীঘলিয়া ইউনিয়নের কুমড়ি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তাজমিন স্থানীয় বাসিন্দা মো.তরিকুল মোল্যার মেয়ে।

পারিবারিক সূত্র জানায়, বিকেলে বন্ধুদের সঙ্গে খেলা শেষে বাড়িতে ফিরে তাজমিন দেখতে পায় তার গলায় থাকা স্বর্ণের চেইনটি নেই। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে চেইনের অর্ধেক অংশ পেলেও বাকি অংশ আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় শিশুটি ভীষণ মন খারাপ করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকেই পরিবারের সদস্যরা দেখতে পান ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলছে ছোট্ট তাজমিনের নিথর দেহ।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

উপ-পরিদর্শক (এসআই) মো. তারেক তালুকদার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একটি ক্ষুদ্র ভুল বোঝাবুঝি বা শিশুর মানসিক আঘাত কিভাবে এমন ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে—এই মৃত্যু আবারও সেই বেদনাদায়ক প্রশ্ন সামনে তুলে ধরল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট