1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 11:00 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

নড়াইলে নৃশংস হত্যা: বাঁশবাগানে ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ

Reporter Name
  • Update Time : Friday, September 26, 2025,
  • 157 Time View

 

স্টাফ রিপোর্টর:
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের এক বাঁশবাগান থেকে আকবর ফকির (৬৫) নামে এক ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বুড়িখালি গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসে।

নিহত আকবর ফকির শড়াতলা গ্রামের মৃত মমিন ফকিরের ছেলে। জীবিকার তাগিদে তিনি প্রতিদিন ইজিবাইক চালাতেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে নিজের বাড়ি থেকে বের হয়েছিলেন আকবর ফকির। কিন্তু আর ফেরেননি। পরদিন সকালে গ্রামবাসী বাঁশবাগানে তালগাছের সঙ্গে গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তার নিথর দেহ দেখতে পান। কাছ থেকে দেখা যায়—গলা কাটা, পুরুষাঙ্গ বিচ্ছিন্ন—অত্যন্ত ভয়াবহ দৃশ্য। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলাম বলেন,“এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে কিছুই নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত চলছে, জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

হত্যাকাণ্ডের নৃশংস ধরন স্থানীয়দের মনে গভীর ভীতির সঞ্চার করেছে। কেন, কী কারণে, কারা এমন নির্মম হত্যাকাণ্ড ঘটাল—সেসব প্রশ্নের উত্তর এখনও অজানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট