1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 6:15 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

নড়াইলে পুকুরপাড়ে কিশোরের লাশ, পুলিশ হেফাজতে বন্ধুদের জিজ্ঞাসাবাদ

Reporter Name
  • Update Time : Sunday, December 7, 2025,
  • 102 Time View

 

 

নড়াইল প্রতিনিধি:

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরপাড় থেকে তাজিম মোল্যা (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুর ইউনিয়নের চর-আড়িয়ারা গ্রাম থেকে লাশটি উদ্ধার হয়। বিষয়টি নড়াইল সার্কেল এসপি মোঃ কামরুজ্জামান নিশ্চিত করেছেন।

 

তাজিম মোল্যা সৌদি প্রবাসী শহিদুল মোল্যার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে তাজিম বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি দোকানে ক্যারামবোর্ড খেলছিল। এরপর আর বাড়ি না ফেরায় পরিবার রাতেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়।

 

রোববার সকালে হাবিবুর রহমানের বাড়ির পাশে পুকুরপাড়ে এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশটি তাজিমের বলে শনাক্ত করে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং তাজিমের তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

 

এ বিষয়ে নড়াইল সার্কেল এসপি জনাব মোঃ কামরুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট