1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

নড়াইলে প্রতিপক্ষের বর্বর হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার:

নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ (৪৬) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ এবং স্থানীয়দের তথ্যমতে জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার শুক্তগ্রামে হাডুডু খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়দের মাঝে তর্ক-বিতর্ক দেখা দেয়। মাঠে তাৎক্ষণিকভাবে বিরোধ মেটানো হলেও পরে ফেরার পথে ঘটনাটি প্রাণঘাতী রূপ নেয়। রাত প্রায় সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষের কয়েকজন মাসুদ শেখের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

মৃত মাসুদ শেখ শুক্তগ্রামের মৃত সবোর শেখের ছেলে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট