1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 7:47 pm
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

নড়াইলে প্রবাসীর শিশুকে অপহরণ: পরিকল্পনার ফাঁদে নারীসহ চারজন আটক

Reporter Name
  • Update Time : Sunday, August 31, 2025,
  • 174 Time View

 

স্টাফ রিপোর্টার:

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রবাসীর আট বছর বয়সী শিশু আব্দুল্লাহ মেজবাহকে অপহরণের ঘটনায় নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে শিশুটিকে।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া শিশু আব্দুল্লাহ মেজবাহ লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা গ্রামের প্রবাসী সালাউদ্দীন মৃধার ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন একই গ্রামের শহিদ শেখের ছেলে উজ্জ্বল শেখ (৩৬), বাবুল লস্করের স্ত্রী রোজিনা বেগম (৩৫), যোগিয়া গ্রামের ভ্যানচালক হানিফের ছেলে জান্নাতুল (২০) এবং বাবুল লস্করের ছেলে সাকিব (১৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, উজ্জ্বল শেখ দীর্ঘদিন ধরে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করছিল। পরিকল্পনা অনুযায়ী, সে জান্নাতুলকে ১০ হাজার টাকার প্রলোভন দেখিয়ে কাজের দায়িত্ব দেয়। প্রথমে ৫০০ টাকা হাতে দেয় এবং কাজ শেষে বাকিটা দেওয়ার আশ্বাস দেয়। একই সঙ্গে রোজিনা বেগম ও তার ছেলে সাকিবকে লোন পরিশোধের লোভ দেখিয়ে যুক্ত করে।

গত শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শিশু আব্দুল্লাহ স্থানীয় দোকানে গেলে, উজ্জ্বল শেখ তাকে ‘হিস্টাসিন’ ট্যাবলেট খাইয়ে অচেতন করে। পরে ভ্যানচালক জান্নাতুল, রোজিনা ও সাকিবের সহায়তায় শিশুটিকে লোহাগড়ার নিরিবিলি পিকনিক স্পটের একটি কক্ষে লুকিয়ে রাখা হয়।

ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে উজ্জ্বল শেখ শিশুর স্বজনদের থানায় অভিযোগ করার পরামর্শও দেয়। কিন্তু তাদের কথাবার্তায় অসংগতি ধরা পড়লে পুলিশ তদন্ত শুরু করে।

ওসি শরিফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, উপ-পরিদর্শক তারোক বিশ্বাস ও আজিজুর তালুকদারের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে রবিবার (৩১ আগস্ট) ভোরে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়।

ওসি শরিফুল ইসলাম বলেন, “শিশু অপহরণের ঘটনায় জড়িতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট