1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 7:47 pm
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

নড়াইল জেলার কালিয়া উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বাস জাহাঙ্গীর আলমের শুভেচ্ছা বার্তা।

Reporter Name
  • Update Time : Monday, September 1, 2025,
  • 295 Time View

পুলক কুমার ঘোষ
স্টাফ রিপোর্টার, দৈনিক গনতদন্ত।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলএর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির  জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  নড়াইল জেলা কমিটির সভাপতি এবং নড়াইল -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী  বিশ্বাস জাহাঙ্গীর আলম শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
তিনি সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তির অঙ্গীকার নিয়ে বিএনপি আজ ৪৭ বছরে পদার্পণ করছে,এটি কেবল একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী নয়, বরং বাংলাদেশের আপামর জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।
তিনি আরও বলেন,জিয়াউর রহমান  যেমন একজন স্বাধীনতার ঘোষক ছিলেন তেমন- ই তিনি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক।
তার নেতৃত্বেই কৃষি বিপ্লব, শিল্পায়ন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং বাংলাদেশী জাতীয়তাবাদের উন্মেষ ঘটে, স্বল্প সময়ে তিনি দেশকে একটি মজবুত ভিত্তির ওপর দাঁড় করান।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আপোসহীন ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া, স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব অবিস্মরণীয়, গণতন্ত্রের জন্য তিনি বারবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন, বর্তমানে তিনি গুরুতর অসুস্থ, তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে বিশ্বাস জাহাঙ্গীর আলম  বলেন, তারেক রহমান দেশের মাটি ও মানুষের কল্যাণে রাজনীতি করে যাচ্ছেন, সরকারের নিপীড়নের কারণে তিনি আজ নির্বাসিত জীবনে রয়েছেন, তবুও দূর থেকে তিনি দলকে সুসংগঠিত রাখতে নিরলসভাবে কাজ করছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, তার দেওয়া ৩১ দফা বাস্তবায়ন করতে দলের সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে।
১ সেপ্টেম্বর সকাল ৭ টায় কালিয়া উপজেলা দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়।

পুলক কুমার ঘোষ
১/৯/২৫
০১৭১৬২২০৪৭২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট