1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 5:42 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

নতুন পুলিশ ও র‍্যাব প্রধানের নাম ঘোষণা।

Reporter Name
  • Update Time : Thursday, September 22, 2022,
  • 512 Time View

নতুন পুলিশ ও র‍্যাব প্রধানের নাম ঘোষণা

পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেলেন র‌্যাবের বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

 

 

একই সঙ্গে র‌্যাবের ডিজি করা হয়েছে অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খুরশীদ হোসেন বর্তমানে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে আছেন।

 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ৩০ সেপ্টেম্বর তারা দায়িত্ব নেবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

 

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

 

এর আগে এদিন আরেক প্রজ্ঞাপনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি থেকে তাকে অবসর দেয়া হয়েছে।

 

নতুন আইজিপি বা পুলিশপ্রধান হিসেবে নিয়োগ পাওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুন ২০২০ সালের ৮ এপ্রিল র‌্যাব ডিজি হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

 

বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা আল-মামুন গত বছরের ১৮ অক্টোবর গ্রেড-১ এ পদোন্নতি পান। চাকরির মেয়াদ পূর্ণ করে আগামী বছরের ১১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা রয়েছে।

 

অন্যদিকে র‌্যাবের ডিজি হিসেবে নিয়োগ পাওয়া এম খুরশীদ হোসেন ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা।

 

বর্তমানে তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। খুরশীদ হোসেন গোপালগঞ্জের কাশিয়ানীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট