1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 15, 2026, 9:24 am
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

নতুন ১৩ হাজার আয়কর আইনজীবী পেল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : Monday, August 11, 2025,
  • 480 Time View

 

স্টাপ রিপোর্টার: নির্মল ইন্দু সরকার

আয়কর আইন ২০২৩ এর ৩২৭ ধারার বিধানে নতুন প্রায় ১৩,০০০ জনকে আয়কর আইনজীবী সনদের জন্য মনোনীত করেছে জাতীয় রাজস্ব বোর্ড এর বিসিএস (কর) একাডেমি। ২০২৪ সালে বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু হয়ে চলতি বছরের জুলাই মাসে ভাইভা পরীক্ষার মাধ্যমে এ প্রক্রিয়া সমাপ্ত হয়। ২৮ হাজার আবেদনকারীর মধ্য থেকে প্রায় ১৪০০০ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় পাস করে। এখান থেকে ভাইভার মাধ্যমে ১২,৮৯০ জনকে আয়কর আইনজীবী সনদের জন্য সুপারিশ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের বিসিএস কর একাডেমি। সুপারিশ প্রাপ্তরা এখন সনদপত্র গ্রহণ করে এনবিআর নিবন্ধিত কোন করবারের সদস্য হয়ে আয়কর আইনজীবী হিসেবে কার্যক্রম পরিচালনা করতে পারবে।

এর আগে ছয় বার পরীক্ষার মাধ্যমে আয়কর আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। সর্বশেষ ২০১৭ সালে এ পরীক্ষা হয়েছিল। ৮ বছর পর এবার ২০২৫ সালে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং করদাতার করভীতি আয়কর আইনজীবীদের মাধ্যমে দূর করা যাবে বলে অনেকেই মনে করেন।

আয়কর আইনজীবী হিসেবে সনদের জন্য সুপারিশ পাওয়া নির্মল ইন্দু সরকার বলেন “এটি সরকারের একটি ভালো উদ্যোগ । করদাতা অনেক সময় না বুঝে অথবা কোন কম্পিউটার দোকানের মাধ্যমে ভুল কররিটার্ন সাবমিট করে। একারনে ভবিষ্যতে তাদের অনেক সমস্যায় ভুগতে হয়। সনদপ্রাপ্ত কর আইনজীবীগণ একটি ভালো কর ব্যবস্থা তৈরিতে সরকারকে সহযোগিতা করতে পারবে। একই সাথে কর আইনজীবীদের সহযোগিতার কারণে করদাতাগনের মধ্যে করভীতি দূর হবে। “তিনি আরো বলেন খুব সুন্দর পরিবেশে অত্যন্ত চমৎকারভাবে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট