1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 4:31 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

নদী সুরক্ষায় আদালত কর্তৃক সর্বুচ্ছ ১৭ টি নির্দেশনা।

Reporter Name
  • Update Time : Friday, October 2, 2020,
  • 215 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

নদীর সুরক্ষায় দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক রায় বহালসহ ১৭টি নির্দেশনা কার্যকরের দাবিতে বরিশালে স্মারকলিপি দিয়েছেন পরিবেশবাদীরা। পাশাপাশি বরিশালের কীর্তনখোলা নদী এবং নগরীর জেলা খালসহ ২৩টি খাল উদ্ধার, সিএস অনুযায়ী স্থায়ী সীমানা পিলার স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলা প্রশাসকের কাছে দাবি জানানো হয়।

গত কাল বৃহস্পতিবার সকালে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় নদী সুরক্ষায় সর্বোচ্চ আদালতের এ রায় দ্রুত কার্যকর করার জন্য সর্বমহলকে সচেতন ও সম্পৃক্ত করে জনমত গঠনে উজ্জীবিত করতে আহ্বান জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে কীর্তনখোলা নদীসহ স্থানীয় নদ-নদী ও খাল বিশেষ করে নগরীর জেল খালসহ অন্যান্য খালের সঙ্গে জড়িত জনমানুষের জীবন-জীবিকার ওপর দখল-দূষণের বিরূপ প্রভাব নিরসন ও পরিবেশ-প্রতিবেশ সুরক্ষা করা, তরুণ ও যুব সমাজকে নদ-নদী, খাল-জলাধার ও পরিবেশ-প্রতিবেশ সুরক্ষায় দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার মাধ্যমে স্থায়িত্বশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সম্পৃক্তকরণ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের নদী-খাল সুরক্ষায় সংবেদনশীলতা তৈরির মাধ্যমে উন্নয়ন কার্যক্রমে নদী-খালবান্ধব মানসিকতা গড়ে তোলা।

বিশ্ব নদী দিবস-২০২০ সম্মিলিত উদযাপন পর্ষদ বরিশালের ব্যানারে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মো. রফিকুল আলম, বেলার বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের বরিশাল সভাপতি রণজিৎ কুমার দত্ত, নদী-খাল বাঁচাও আন্দোলনের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলু, চরকাউয়া নদী ভাঙনরোধ সংগ্রাম কমিটির সভাপতি মো. মুনাওয়ারুল ইসলাম অলি ও অ্যালাইন্স ফর ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্টের বরিশালের মেন্টর ও উপদেষ্টা অধ্যাপক আসিফ মঈনুর চৌধুরী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট