1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 2:18 pm
Title :
১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ

নদ ও খাস জমি দখল প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন মোজাম্মেল

Reporter Name
  • Update Time : Saturday, October 7, 2023,
  • 232 Time View

 

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মারীখালী নদ দখল করে অবৈধভাবে ভবন নির্মাণের প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী মোজাম্মেল হোসেন।

নদ ও খাস জমি দখল করেছেন উল্লেখ করে গত কয়েক দিন ধরে স্থানীয় বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। এ প্রতিবেদন অসত্য ও উদ্যেশ্যপ্রণোদিত বলে দাবি করেন ব্যবসায়ী মোজাম্মেল হোসেন।

প্রকাশিত প্রতিবেদনে স্থাপনা নির্মাণে নদের জায়গা ও সরকারি (খাস) জমি দখল করেছেন বলে উল্লেখ করা হয়। এমনকি ভাড়াটে সন্ত্রাসী দিয়ে মহড়া দেওয়ার অভিযোগ তোলা হয় মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে।

মোজাম্মেল হোসেনের দাবি, সোনারগাঁ পৌরসভার সাহাপুর মৌজার ১৬১ ও ১৬২ দাগে ৫ শতাংশ জমি ক্রয় করে। ক্রয়কৃত জমির শ্রেণী সি.এস. ও আর.এস. মোতাবেক ‘নাল’ উল্লেখ থাকলেও এস.এ. খতিয়ানে ভুল বসত রেকর্ডে ‘খাল’ চলে আসে। পরবর্তীতে রেকর্ড সংশোধনের জন্য নারায়ণগঞ্জ আদালতে পৃথকভাবে দুটি দেওয়ানী মামলা দায়ের করি (মামলা নং ১৮১/২০২৩ইং ও ৩০৯/২০২৩ইং)। কিন্তু আমি নদের জমি দখলের উদ্দেশ্যে কাউকে ভয় বা কারো বিরুদ্ধে মামলা করিনি। উল্টো তার ক্রয়কৃত জমি দখলের উদ্দেশ্যে জয়নাল, জিয়াউর হক মিয়া ও শাহজালালের নেতৃত্বে প্রায় ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল তার বাড়িতে হামলা চালায়। প্রাণসংশয়ে থেকে তিনি ওই তিন জনের বিরুদ্ধে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নারায়ণগঞ্জ আদালতে একটি পিটিশন মামলা দায়ের করি (মামলা নং ৮১৪/২০২৩ইং)।

তাছাড়া সংঘবদ্ধ সন্ত্রাসী দলটি তার পৈতৃক সূত্রে পাওয়া পূর্বের ৫ শতক বাড়ি সহকারী কমিশনার (ভূমি)’র সহযোগিতায় ভেঙে ফেলার হুমকি দিতে থাকে। তার বাবা মরহুম শের আলী প্রধানের নিকট হতে ১৯৮৩ সালে ৫ শতক জমি ক্রয় করেন (দলিল নং ২১০৫)। পৈতৃক সূত্রে পাওয়ার বহু বছর পর জমিতে বাড়ি নির্মাণ অনুমোদন নিতে গিয়ে পৌরসভা কার্যালয়ে গিয়ে বুঝতে পারি জমিটি সি.এস. মোতাবেক নাল থাকলেও এস.এ. ও আর.এস. মোতাবেক ভুল বসত খাস জমির আওতাধীন চলে যায়। বিষয়টি জানতে পেরে একজন আইনজীবীর পরামর্শে চারজন বাদী হয়ে আদালতে গিয়ে সংশোধনী মামলা করি (মামলা নং ৯৮/২০২১ইং)।

ভুক্তভোগী মোজাম্মেল হোসেন আরো বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ ভিত্তিহীন ও হয়রানির উদ্দেশ্যে অপপ্রচার হয়েছে। ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট