1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 10:02 am
Title :
মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড।

নবনির্বাচিত সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিএস ফারুককে গণসংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Sunday, September 21, 2025,
  • 114 Time View

 

ইয়াছিন শরীফ অনিক,
স্টাফ রিপোর্টার: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা বিএনপির নবনির্বাচিত যুগ্ম-আহ্বায়ক আবদুল হান্নান (জি এস ফারুক) কে সংবর্ধনা ও আলোচনা সভা শেষে স্থানীয় প্রবীণ-বিএনপির নেতারা সহ ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলেন নেতাকর্মীরা সহ ৭নং বজরা ইউনিয়ন ও সোনাইমুড়ী উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে রশিদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন রবিউল হোসেন রনি, সাবেক যুগ্ন-আহবায়ক ৭নং বজরা ইউনিয়ন ছাত্রদল, সার্বিক তত্ত্ববোধয়নে ছিলেন ওমর ফারুক, সভাপতি ১নং ওয়ার্ড যুবদল, সার্বিক সহযোগিতায় জাকির হোসেন জাকের সভাপতি, ২নং ওয়ার্ড যুবদল ও সাউথ আফ্রিকান প্রবাসী মোহাম্মদ ইউসুফ সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বজরা ইউনিয়নের রশিদপুর, বাট্রা, মাছিমপুর ১নং ও ২নং ওয়ার্ড থেকে কয়েক শতাধিক নেতাকর্মী ও সাধারণ সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য এ আয়োজনে ছিলো ফুলেল শুভেচ্ছা, দলীয় স্লোগান, আলোচনা ও আবেগঘন বক্তব্য রাখেন রবিউল হোসেন রনি ছাত্রনেতা ও যুবদলনেতা ওমর ফারুক।

‍বক্তারা বলেন আবদুল হান্নান (জি এস ফারুক) একজন অভিজ্ঞ, জনবান্ধব ও ত্যাগী নেতা। তাঁর নেতৃত্বে সোনাইমুড়ী উপজেলা বিএনপি নতুনভাবে ও ৭নং বজরা ইউনিয়ন কে দলীয় কার্যক্রম অনেক শক্তিশালী হিসেবে গড়ে তুলবেন এবং দলীয় কর্মকাণ্ড আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

জি এস ফারুক বলেন আমি কৃতজ্ঞ সবার ভালোবাসা ও আস্থার প্রতি। আমি বিশ্বাস করি, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের ঐক্যই হবে প্রধান শক্তি। দলকে সংগঠিত করতে এবং রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে আমি সর্বদা প্রস্তুত আপনারা প্রস্তুত থাকবেন। ইনশাআল্লাহ, আমরা একসাথে আগামীদিনের সংগ্রামে ঝাঁপিয়ে পড়বো আপনারা সাথে থাকলে ইনশাল্লাহ বিজয় আমাদের হবে।

সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা বিএনপি’র সাবেক সদস্য আবুল কাশেম বাবুল, ৭ নং বজরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মোশারফ হোসেন স্বপন, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা মাইনুল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মোহাম্মদ মিলন, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ বাবলু সহ আরো অনেকে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজরা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব কামাল হোসেন, ফয়সাল আহাম্মেদ, দুলাল মিয়া, মোঃ শরীফ, শহীদুল্লাহ মিন্টু, মোরশেদ আলম, মোঃ সোহেল, মাইন উদ্দিন, রবিউল বাবু, মোহাম্মদ বাবু, আকাশ, শাকিল’সহ স্থানীয় নেতাকর্মীরা।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় প্রবীণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশের শান্তি, দলের ঐক্য ও সফলতা কামনায় মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট