1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:55 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

নবীগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১   

Reporter Name
  • Update Time : Wednesday, December 20, 2023,
  • 261 Time View

 

মোঃ সেলিম উদ্দিন, নবীগঞ্জ (হবিগঞ্জ) :

 

হবিগঞ্জের নবীগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলিফ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

মঙ্গলবার (১৯ডিসেম্বর) দুপুরে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বড় ভাকৈর গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন বড় ভাকৈর গ্রামে খসরু মিয়ার ফিশারিতে মাছ ধরাকে কেন্দ্র করে দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত সংঘর্ষের ঘটনায় বড় ভাকৈর গ্রামের আইন উল্লাহর পুত্র আলিফ মিয়া (৪৫) কে গুরুতর আহত অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, বড় ভাকৈর গ্রামের খসরু মিয়ার ফিশারি ৩ বছর যাবত লিজ নিয়ে আকবর উল্লাহর পুত্র আজাদ মিয়া (৫৫) মাছ চাষ করে আসছে। উক্ত ফিশারিতে মাছ ধরাকে কেন্দ্র করে একই গ্রামের মাসুক মিয়া পিতা মৃত জাহিদ উল্লাদের সাথে বাকবিতন্ড হয়। এক পর্যায়ে আজাদ মিয়ার পক্ষে হামলায় নিহত আলিফ মিয়াগং এবং মাসুক মিয়ার পক্ষে তোহেল মিয়া গংদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আলিফ মিয়া মারা যান।

 

ঘটনার সত্যতা স্বীকার করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী বলেন, এখনো কোন মামলা হয়নি তবে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট