
মোঃ আনিসুর রহমান শেলী :টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের মরিচা এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী জননেতা মোঃ লুৎফর রহমান মতিনের ধানের শীষ প্রতীকের পক্ষে রাত্রিকালীন উঠান বৈঠক ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বিএনপি নেতা আনোয়ার চৌধুরীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে যুবদলের নাগবাড়ী ইউনিয়নের বাসেত বিএনপি নেতা আবুল কাশেম সহ এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উঠান বৈঠকে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশ ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের কোনো বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, জননেতা মোঃ লুৎফর রহমান মতিন একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উঠান বৈঠক শেষে মরিচা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।