1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:43 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

নাটোর বাগতিপাড়ায় একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গর্বিত মা

Reporter Name
  • Update Time : Sunday, September 6, 2020,
  • 498 Time View

স্টাফ রিপোর্টার : আর.জে মিজানুর রহমান ইমন :

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় একসঙ্গে তিন যমজ সন্তানের জন্ম দিলেন এক গর্বিত মা জলি বেগম (৩৮) । শনিবার সকালে স্থানীয় দয়ারামপুরের মজুমদার ক্লিনিকে তিনি এই তিন নবজাতক সন্তানের জন্ম দেন । জলি বেগম হলেন, বাগাতিপাড়া উপজেলার কোয়ালীপাড়া গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী । ক্লিনিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে আটটার দিকে প্রসব ব্যথা নিয়ে ক্লিনিকে ভর্তি হন, এরপর সিজার ছাড়াই নরমাল ডেলিভারির মাধ্যমে জলি বেগম একে একে তিনটি সন্তানের জন্ম দেন । নবজাতক তিনজনই পুত্র সন্তান বলে জানা গেছে ।

পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য নবজাতকদের নাটোর আধুনিক হাসপাতালে নেয়া হয় তবে মা ও তিন সন্তান সবাই সুস্থ রয়েছেন বলে ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে । এদিকে জলি বেগমের স্বামী হেলাল উদ্দিন জানান, তিনি স্থানীয় একটি কারিগরি কলেজের ল্যাব সহকারী পদে চাকরি করেন । ২০০১ সালে তিনি জলি বেগমকে বিয়ে করেন, এরপর তিন কন্যা সন্তানের জন্ম হয় তবে সেগুলো যমজ ছিল না একটা ছেলে সন্তান না হওয়ায় মনের ভেতরে সামান্য কষ্ট অনুভব করতেন । এরপর হঠাতই তার স্ত্রী গর্ভধারণ করেন ।

অবশেষে শনিবার এক সাথে তিন যমজ পুত্র সন্তানের জন্ম হয়। তিন ছেলে সন্তানের জন্ম হওয়ায় হেলাল উদ্দিন মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেজায় খুশি হয়েছেন বলে জানান ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট