1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 9:23 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

নাতনিকে মাদ্রাসায় দিয়ে ফেরার পথে মটরবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

Reporter Name
  • Update Time : Wednesday, October 1, 2025,
  • 188 Time View

 

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে ফেরার পথে আমিরন বেগম (৬০) নামের এক বৃদ্ধা মটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বল্লভদী ইউপির ফুলবাড়িয়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত আমিরন বেগম পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মৃত হালিম সরদারের স্ত্রী। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিরন বেগম প্রতিদিনের মত তার নাতনিকে ফুলবাড়িয়া মাদ্রাসায় দিয়ে বাড়ি ফিরছিলেন। অপরদিকে বড় বাংরাইলের অনিল সুত্রধরের পুত্র বিপ্লব সুত্রধর তার নতুন বাইক জিক্সার নিয়ে দ্রুত গতিতে ফুলবাড়িয়া বাজারের থেকে পুরাপারা রোড এর দিকে যাচ্ছিলেন। ফুলবাড়িয়া বাজারে অরুণ কর্মকারের দোকানের সামনে পৌছলে বিপ্লব তার বাইকে ধাক্কা দিয়ে বৃদ্ধাকে ফেলে দিয়ে দ্রুত ঐ বৃদ্ধার বাড়ির সামনে দিয়েই পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা আমিরন বেগম মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো আতাউর রহমান জানান, খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করে। এরপর লাশ থানায় নিয়ে আসে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

নাতনিকে মাদ্রাসায় দিয়ে ফেরার পথে মটরবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

সাইদ গাজী , সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে ফেরার পথে আমিরন বেগম (৬০) নামের এক বৃদ্ধা মটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বল্লভদী ইউপির ফুলবাড়িয়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত আমিরন বেগম পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রায়েরচর গ্রামের মৃত হালিম সেখ এর স্ত্রী। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিরন বেগম প্রতিদিনের মত তার নাতনিকে ফুলবাড়িয়া মাদ্রাসায় দিয়ে বাড়ি ফিরছিলেন। অপরদিকে বড় বাংরাইলের অনিল সুত্রধরের পুত্র বিপ্লব সুত্রধর তার নতুন বাইক জিক্সার নিয়ে দ্রুত গতিতে ফুলবাড়িয়া বাজারের পুরা পাড়া রোডের দিকে যাচ্ছিলেন। ফুলবাড়িয়া বাজারে অরুণ কর্মকার দোকানের সামনে পৌছলে বিপ্লব তার বাইকে ধাক্কা দিয়ে বৃদ্ধাকে ফেলে দিয়ে দ্রুত ঐ বৃদ্ধার বাড়ির সামনে দিয়েই পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা আমিরন বেগম মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো আতাউর রহমান জানান, খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করে। এরপর লাশ থানায় নিয়ে আসে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট