1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 4:02 pm
Title :
পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা

নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Saturday, April 11, 2026,
  • 20 Time View

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার :- বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারের জন্য জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্তগ্রহন কাঠামো শক্তিশালীকরন(GRIP) প্রকল্পের আওতায় পটুয়াখালীতে নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান প্রতিকার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিতকরনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত।

 

শনিবার (১১এপ্রিল) সকাল ১০ টায় পটুয়াখালী হেতালিয়া বাঁধঘাটস্থ সিঙ্গাপুর টাওয়ারের কনফারেন্স রুমে জাতিসংঘের নির্বাচনী সহায়তা কর্মসূচীর সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন, একশনএইড এর ব্যবস্থাপনায় আয়োজিত “ডেমোক্রেটিক রিফর্মস থ্রু ইনক্লুসিভ পার্টিসিপেশন ইন বাংলাদেশ (DRIP)” প্রকল্পের অধীনে বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারের জন্য জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্তগ্রহন কাঠামো শক্তিশালীকরন (GRIP) শীর্ষক প্রকল্প বাস্তবায়ন সভার উদ্বোধন করেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফুর রহমান।

অনির্বান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সামসুন্নাহার এর সভাপতিত্বে সভায় প্রকল্পের পরিচিতি, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ওয়েভ ফাউন্ডের গ্রিপ প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর লিপি আমেনা।  তিনি নারীর প্রতি রাজনৈতিক সহিংসতা, দেশে নারীর প্রতি সহিংসতার বর্তমান পরিস্থিতি, স্টেকহোল্ডাদের ভূমিকা নিয়েও আলোচনা করেন। সভায় অংশীজনদের ভূমিকা ও সমন্বয় এবং সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রণয়নে দলগত কাজ ও উপস্থাপন করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডাঃ মশিউর রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসের  কর্মকর্তা মোঃ আবু ইউসুফ, অনির্বান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সামসুন্নাহার, জেলা সমাজসেবা (রেজিঃ) কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, এসডিএ নির্বাহী পরিচালক কেএমএনায়েত হোসেন, দুমকি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগম, পটুয়াখালী মেডিকেল কলেজের এমও ডাঃ ইশরাত জাহান, সিপিবি সভাপতি মোতালেব মোল্লা, লতিফ স্কুললের সাবেক প্রধান শিক্ষক আঃ রব মিয়া, সদর থানা পুলিশের এসআই তানজিলা আক্তার, ব্রাক’র নেফাজ উদ্দিন, পটুয়াখালী ইয়ুথ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম,  শুকতারা’র নির্বাহী পরিচালক মাহফুজা ইসলাম, সি.ডি.ডাব্লু.সি.পি.ও নির্বাহী পরিচালক খাদিজা বেগম, ইউএনএফপিএ ফিল্ড অফিসার মো. কামরুজ্জামান প্রমুখ।

সভার ম্যানেজমেন্টে ছিলেন প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর ইসরাত জাহান পপি ও রাকিবুল আমিন। সভায় নির্বাচন অফিসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা এবং দপ্তরের ২৫ জন কর্মকর্তা ও প্রতিনিধি অংশগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট