1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 11:46 am
Title :
জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ

নাহিদের জন্মদিনে বেলকুচির ক্ষিদ্রমাটিয়ায় এতিম অসহায় দুঃস্থ শিশুদের মুখে হাসি — মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন –

Reporter Name
  • Update Time : Wednesday, October 15, 2025,
  • 146 Time View

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ

জয় হোক মানবতার ,জয় হোক মানবাধিকারের এই স্লোগানকে ধারণ করে-
মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন তরুণ সমাজসেবক মোঃ নাহিদ প্রামাণিক। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামে নিজের জন্মদিনকে স্মরণীয় করে ধরে রাখতে তিনি আয়োজন করেন এক অনন্য মানবিক অনুষ্ঠানের। দিনটিকে আনন্দ ও ভালোবাসায় ভাগাভাগি করতে তিনি এলাকার এতিম ও অসহায় ,দুস্থ ,শিশুদের নিয়ে আয়োজন করেন খাবার বিতরণ ও কেক কাটার অনুষ্ঠান।

অনুষ্ঠানে ছিল এই অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোর নানা আয়োজন — কেক কাটা, মধ্যাহ্নভোজ, খেলা-ধুলা ও আনন্দঘন পরিবেশে এক আন্তরিক মিলনমেলা। স্থানীয় সমাজসেবক, যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নাহিদের এই উদ্যোগকে স্বাগত জানান।

নাহিদ বলেন, “আমি গরিব ও এতিম বাচ্চাদের খাবার খাওয়াতে পেরে সত্যিই অনেক খুশি এবং আনন্দিত । মানুষ হিসেবে মানবিক কাজই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি চাই সমাজের প্রতিটি মানুষ অসহায় মানুষদের পাশে দাঁড়াক। ভবিষ্যতেও আমি এ ধরনের মানবিক কাজে নিজেকে যুক্ত রাখতে চাই।”

স্থানীয়রা নাহিদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজে যদি প্রতিটি তরুণ এভাবে দায়িত্ববোধ ও সহমর্মিতার পরিচয় দেন, তাহলে একদিন বাংলাদেশ হবে সত্যিকারের মানবিক সমাজের দৃষ্টান্ত।

নাহিদের এই উদ্যোগ প্রমাণ করে, জন্মদিন শুধু আনন্দের নয় — এটি হতে পারে অন্যের মুখে হাসি ফোটানোরও এক মহৎ উপলক্ষ।

অনুষ্ঠান শেষ পর্যায়ে বিশেষ দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট