1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 11:33 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

না ফেরার দেশে চলে গেলেন ক্রীড়া সংগঠক শফিকুর রহমান মুন্না, বিসিবির শোক।

Reporter Name
  • Update Time : Tuesday, August 23, 2022,
  • 497 Time View

না ফেরার দেশে চলে গেলেন সফল ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক শফিকুর রহমান মুন্না। ক্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে শফিকুর রহমান মুন্নার বয়স হয়েছিল ৭০ বছর। স্বাধীনতার পর ঢাকার ক্লাব ক্রিকেটকে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে বড় ভূমিকা ছিল মুন্নার। সত্তর দশকের মাঝামাঝি ঢাকার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ক্রিকেট সম্পাদক ও ম্যানেজার হিসেবে যাত্রা শুরু হয় তাঁর।
ঢাকাই ক্লাব ক্রিকেটের জনপ্রিয় সংগঠক বনে যাওয়া মুন্না দেশের ক্রিকেটের অভিভাবক বিসিবির অন্যতম শীর্ষ কর্তা হিসেবেও কাজ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। সেই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। আজ বাদ আসর গুলশানের আজাদ মসজিদে মুন্নার জানাজা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট