1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৩৪৪ বার পড়া হয়েছে

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিখোঁজের একদিন পরে পুকুর থেকে জমিলা খাতুন (৮০) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

২৫ জুন (রবিবার) সকালে উপজেলা সদরের কৃষ্ণকান্তজোত গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত জমিলা খাতুন ওই এলাকার কসিম উদ্দীনের স্ত্রী।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন ওই নারী গত ২৪ জুন (শনিবার) সকাল থেকে নিখোঁজ ছিলেন। আজ সকালে স্থানীয়রা কৃষ্ণকান্তজোত গ্রামের আমজাদের পুকুরে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করে।

 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী পুকুর থেকে জমিলা খাতুনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট