আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক জননেতা জিএম কামরুজ্জামান টুকু গতকাল ১৫-ই এপ্রিল (বুধবার) দিনব্যাপী রূপসার টি এস বি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং লিফলেট বিতরণ করেন। হাতেমতলা ও গুলবাগ-সহ জিএম কামরুজ্জামান টুকুর জন্মস্থান খাজাডাঙ্গা গ্রামের বিভিন্ন জনসমাগম এলাকায় গণসংযোগে আবালবৃদ্ধবনিতা সবাই তাঁকে সাদরে গ্রহণ করে। গ্রামের কৃতি সন্তানকে কাছে পেয়ে সবাই যার যার মনের কথা,এলাকায় সমস্যার কথা তুলে ধরেন জিএম কামরুজ্জামান টুকু সবাইকে ধন্যবাদ জানান এবং পূর্বের ন্যায় ভবিষ্যতেও সুখে-দুঃখে গ্রামবাসীর পাশে থাকার অঙ্গীকার করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সৈয়দ নেয়ামত আলী,জামাল উদ্দিন শেখ, ইসরাইল মেম্বর,আঃ সাত্তার মোড়ল,সোলেমান শেখ, আব্দুর রহিম খান, মারুফ মাস্টার, আলম সরদার, মুনতাজ শেখ, ইমরান শেখ, সাহেব আলী শেখ, নাসিম শেখ, জাকির শেখ, সোহাগ সর্দ্দার, সুজন শেখ, সুমন হাওলাদার, রমজান গোলদার, জিল্লাল মোড়ল, আলী শেখ, মিরাজুল শেখ, শহীদ মোড়, জাহিদ মোড়ল, জামাল মোল্লা, আনসার আলী শেখ, আজিজুল শেখ, সুমন শেখ, আবুল কাশেম,ইমরান শেখ, আতাউর মোল্লা,হাফিজুর রহমান, ইসরাইল সরদার, লিয়াকাত মোল্লা প্রমুখ।