1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 9:12 am
Title :
রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা

নিরাপদ সড়ক চাই( নিসচা) কটিয়াদি শাখার জনসচেতনতা মূলক কর্মসূচি পালন করেছে ।

Reporter Name
  • Update Time : Saturday, October 4, 2025,
  • 245 Time View

 

সৈয়দ মহসিন : কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ কটিয়াদীতে ২২ অক্টোবর ২০২৫ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে “নিরাপদ সড়ক চাই (নিসচা)” কটিয়াদি উপজেলা শাখার উদ্যোগে বানিয়া গ্রাম বাসস্ট্যান্ডে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ০৪/১০/২০২৫ শনিবার বিকাল ৫টার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং হাইওয়ে পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই কটিয়াদি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আলীমুজ্জামান মহসিন এবং সঞ্চালনা করেন উপজেলা কমিটির সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ সড়ক চাই নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তা এসআই নবী নূর রহমান, নায়েক জাকির হোসেন, আবদুল হান্নান, আশিকুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, সাইদুর রহমান পাঠুয়ারী, মোশাররফ হোসেন, নাঈম ইসলাম ও মোঃ কামাল মাস্টার প্রমুখ।

র‍্যালিটি কটিয়াদি উপজেলার বানিয়াগ্রাম বাসস্ট্যান্ড ( ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক) এলাকা প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং প্রত্যেক চালক, পথচারী ও নাগরিকের দায়িত্বশীল আচরণই পারে নিরাপদ সড়ক নিশ্চিত করতে।” বক্তারা আরও বলেন, “প্রতিদিন হাজারো প্রাণ ঝরে পড়ছে সড়কে অবহেলা ও বেপরোয়া গতির কারণে। আমাদের সবার সম্মিলিত উদ্যোগই পারে এই দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখতে।” অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা “নিরাপদ সড়ক, নিরাপদ জীবন” এই শ্লোগান নিয়ে সকলের জন্য নিরাপদ সড়ক গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এই কর্মসূচির মাধ্যমে কটিয়াদি উপজেলায় নিরাপদ সড়ক গঠনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন “নিরাপদ সড়ক চাই” নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট