1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:39 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

নির্ধারিত হলো চা শ্রমিকদের নতুন মজুরি, কার্যবিরতি প্রত্যাহার।

Reporter Name
  • Update Time : Saturday, August 20, 2022,
  • 507 Time View

মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সাময়িকভাবে প্রত্যাহার হয়েছে। আর চা শ্রমিকদের নতুন মজুরি নির্ধারিত হয়েছে ১৪৫ টাকা।

 

শনিবার (২০ আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দফতরের কার্যালয়ে এক সভা শেষে নতুন মজুরি ও চলমান কর্ম বিরতি প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল।

 

এর আগে, দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে ৮ম দিনের মতো চলছিল চা শ্রমিকদের আন্দোলন। ধর্মঘট চলাকালে সরকার ও মালিকপক্ষের সাথে একাধিকবার বৈঠক হলেও মজুরি সমস্যার কোনো সমাধান না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছিলেন চা শ্রমিকরা।

 

এরইমধ্যে, শ্রীমঙ্গল উপজেলায় বিভাগীয় শ্রম দফতরের কার্যালয়ে চা-শ্রমিকদের সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে বৈঠক শুরু হয়। শনিবার বেলা তিনটার দিকে শুরু হওয়া সেই বৈঠক থেকে সিদ্ধান্ত আসার পর চা-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা এলো।

 

এ সময় স্থানীয় সংসদ সদস্য ড. আব্দুস শহীদ, শ্রম অধিদফতরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. জাকারিয়া, চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরাসহ বিভিন্ন টি ভ্যালির সভাপতি সাধারণ সম্পাদকসহ শ্রমিক নেতা ও সরকারি কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট