1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 5:05 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

নিহত লিমনের পরিবারের পাশে, পুলিশ সুপার পাবনা। 

Reporter Name
  • Update Time : Wednesday, November 30, 2022,
  • 237 Time View

বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি :

পাবনার হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির সদস্যগণ গত ২৮ সেপ্টেম্বর২০২২ খ্রিঃ তারিখে সিএনজি অটোরিকশা রিকুজিশন করে টহলে বের হয়। রাত ১ ঘটিকার দিকে পাবনা সদরের কাশিপুর থেকে রূপপুরের দিকে শাহদিয়ার নামক স্থানে খড়ি বোঝাই একটি ট্রলি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক শাহেদ আল মাহমুদ লিমনের মৃত্যু হয় এবং তিনজন পুলিশ সদস্য আহত হয়।

 

জানা যায় লিমন ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। বাবা প্যারালাইসিস রোগী সেই সাথে দুই বছরের শিশু সন্তান নিয়ে লিমনের পরিবার তার স্ত্রী এবং মা চরম দূর্দশাগ্রস্ত জীবন যাপন করছেন। অর্থনৈতিক দিক থেকে তার পরিবার খুবই অসচ্ছল।

 

বিষয় টি জেলা পুলিশ সুপারের নজরে এলে মানবিক দিক বিবেচনা করে পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার আকবর আলী মুন্সী মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় ও উদ্যোগে অদ্য ৩০ নভেম্বর ২০২২ খ্রিঃ তারিখে উক্ত ঘটনায় নিহত সিএনজি অটোরিক্সা চালক শাহেদ আল মাহমুদ লিমনের পরিবারের সদস্যদের মাঝে একটি অটোরিকশা এবং নগদ ৪৫,০০০/- টাকা হস্তান্তর করেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও নিহত শাহেদ আল মাহমুদ লিমনের পরিবারের সদস্যদের মধ্যে তার স্ত্রী-আফসানা বেগম, বোন-নাজমুস সাবা খুশবু, মা- জীবন নাহার বেগম,

বোনজামাই আকরাম হোসেন সহ নিকট আত্মীয়-স্বজন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট