1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 3:25 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

নীলফামারী পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, নগদ অর্থসহ পরিচ্ছন্নতা কর্মী আটক

Reporter Name
  • Update Time : Tuesday, November 29, 2022,
  • 300 Time View

মোঃসিরাজুল ইসলাম,নীলফামারী প্রতিনিধি:

 

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুর এর উপ-সহকারী পরিচালক এ কে এম নুরে আলম সিদ্দিক এর নেতৃত্বে চার সদস্যের একটি দল আজ ২৮ নভেম্বর সোমবার নীলফামারী আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে আউটসোর্সিং এ কর্মরত পরিছন্নতা কর্মী রুমি কুমার দাস কে ৫৯ হাজার একশত ১৩৭ টাকা ও একটি পাসপোর্ট ও পাসপোর্ট সংক্রান্ত ২২ পিস কাগজ সহ তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন দুদক।

 

আটক পরিছন্নতা কর্মী রুমি কুমার দাস বলেন আশীষ কুমার স্যারের নির্দেশে পরিচ্ছন্নতা কর্মী হয়েও রোহিঙ্গা ফিঙ্গার প্রিন্ট চেকিং এর কাজ করছি তিন বছর ধরে আমার পকেটের টাকাগুলো জেনারেটর মেরামতের জন্য ব্যাংক থেকে তোলা হয়েছে আমার কাছে ব্যাংকের মেসেজ আছে।

 

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপসহকারী পরিচালক এ কে এম নুরে আলম সিদ্দিক সাংবাদিকদের জানান, পাসপোর্ট অফিসের বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত অভিযোগে কেন্দ্রের নির্দেশে আমরা আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ছদ্মবেশে পাসপোর্ট অফিসে অবস্থান নেই। পাসপোর্ট করতে আসা হয়রানির শিকার ভুক্তভোগীদের সাথে তথ্য সংগ্রহের পর পরিচ্ছন্নতা কর্মী রুমি কুমার দাস এর পকেট থেকে নগদ ৫৯ হাজার একশত ১৩৭ টাকা ও পাসপোর্ট সংক্রান্ত ২২ কপি কাগজপত্র উদ্ধার করে তাকে আটক করা হয়েছে। কেন্দ্রের নির্দেশ আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নীলফামারী আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মোতাহার হোসেন জানান কোন ব্যক্তির দুর্নীতি, অনিয়ম, অপরাধ প্রতিষ্ঠান বহন করবে না । পাসপোর্ট অফিসের ভেতরে অর্থ লেনদেনের বিষয়গুলো তিনি আগে জানতেন না বলে অস্বীকার করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট