
আজাদ হোসেন আওলাদ মিয়া,
স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী -৪ (সৈয়দ পুর, কিশোরগঞ্জ ) আসনের নৌকার মনোনীত প্রার্থী বীর মুক্তি যোদ্ধা উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন বাবুল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সোমবার রাত ৯ টায় কিশোরগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রউফুল আলম, সৈয়দপুর বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোকছেদুল ইসলাম পারভেজ, সৈয়দপুর বাংলাদেশ সাধারণ সম্পাদক লিটন, দৈনিক গণতদন্ত পত্রিকার সাংবাদিক আজাদ হোসেন আওলাদ মিয়া , সাংবাদিক ওয়াজেদ সহ কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী – ৪ (সৈয়দপুর কিশোরগঞ্জ ) আসনে নিজের প্রার্থীতা জানান দেন।
তিনি বলেন,
আমার দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও অভিজ্ঞতা পরিপূর্নভাবে আছে মানুষের কল্যাণে কাজে লাগাতে চাই। নীলফামারী – ৪ আসনের পিছিয়ে পড়া জনগোষ্টির সার্বিক মান উন্নয়ন তথা তাদের কল্যাণে বিষয়ভিত্তিক কর্মকান্ড পরিকল্পনা করা আমার মূল লক্ষ্য। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে মুক্তিযোদ্ধের স্ব পক্ষের শক্তি প্রগতিশীল ও অসম্প্রদায়িক চেতনা আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাই।বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, তিনি পারিবারিক ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করেন। বর্তমানে তিনি কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সাবেক উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।