1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 9:39 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

নোয়াখালীতে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা!

Reporter Name
  • Update Time : Tuesday, September 29, 2020,
  • 221 Time View

======================
মাঈনউদ্দীন মিন্টু নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপাবর্তী ইউনিয়নে নূর নাহার পান্না (২৭) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহতরে পিঠ থেকে গাঁথা অবস্থায় একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

শনিবার(২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চরপাবর্তী ২নং ওয়ার্ড খালেক সিমান বাড়ীর সামনের পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত নূর নাহার পান্না ওই বাড়ীর আমির হোসেনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজের পর সন্ধ্যা ৭টার দিকে খালেক সিমান বাড়ীর পুকুরে রক্তাক্ত অবস্থায় পান্নাকে পড়ে থাকতে দেখেন বাড়ীর এক ব্যাক্তি। পরে তার আত্মচিৎকারে বাড়ীর লোকজন ছুঁটে গিয়ে পিঠে একটি ছুরি গাঁথা অবস্থায় পুকুর থেকে পান্নার লাশ উদ্ধার করে।

স্থানীয় অন্য আরেকটি সূত্র জানায়, গত দুই মাস আগে পান্না একই এলাকার বাবুল (৩১) এর সাথে বাড়ী থেকে পালিয়ে যায়। তারা নারায়ণগঞ্জ গিয়ে ৫দিন থাকার পর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে পুনঃরায় বাড়ীতে নিয়ে আসে। এরপর থেকে সে স্বামী ও তিন সন্তানকে নিয়ে বাড়ীতে ছিল।

নিহতের বাবা জাফর উল্যাহ বলেন, সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে পুকুরের দিকে যায় পান্না। এরকিছুক্ষণ পর বাড়ীর এক ব্যক্তির চিৎকার শুনে লোকজন গিয়ে পুকুরের মধ্যে পান্নার লাশ দেখতে পায়। কে বা কারা পান্নাকে হত্যা করেছে তিনি তা বলতে পারছেন না।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট