1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 9:36 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

নোয়াখালীতে জাল নোটে কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : Thursday, October 26, 2023,
  • 249 Time View

 

 

ইয়াছিন শরীফ অনিক,

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর কবিরহাটে পলাতক জাল টাকা কারবারের মূল হোতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত মূল হোতা, একরাম হোসেন সজিব (২৩) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের মো.সেলিমের ছেলে।

 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একই দিন সকালের দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মুকবুল চৌধুরীহাট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার ২৫ অক্টোবর বেলা ১১টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের জনতা বাজারে মোটরসাইকেল নিয়ে দুই যুবক বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার জনতা বাজারে আসে। ওই সময় তারা এক দোকান থেকে জাল টাকা দিয়ে সিগারেট কিনতে চেষ্টা করেন। কিন্ত এক হাজার টাকার ভাংতি না পেয়ে চলে যান। পরবর্তীতে এক হাজার টাকার একটি জাল নোট দিয়ে একই বাজারের বাবুলের তেল দোকান থেকে মোটরসাইকেলের জন্য ২ লিটার তেল ক্রয় করেন। একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় তেল দোকানদার এক হাজার টাকার নোটটি জাল বলে নিশ্চিত হলে তাৎক্ষণিক নুর ইসলাম নামে এক জাল টাকার কারবারিকে আটক করে। পরে তাকে তল্লাশি করে এক হাজার টাকার ১৫টি জাল নোট উদ্ধার করে। ওই সময় মোটরসাইকেলে থাকা একই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের মো.সেলিমের ছেলে একরাম হোসেন সজিব পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জাল নোট গুলো জব্দ করে জাল টাকার কারবারিকে থানায় নিয়ে যায়। ঘটনার একদিন পর পুলিশ জাল টাকা কারবারের মূল হোতা সজিবকে গ্রেফতার করে।

 

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। সজিব জাল টাকা কারবারিদের মূল হোতা। তার বিরুদ্ধে জাল টাকা কারবারের একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট