1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 10:07 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

নোয়াখালীতে দেশীয় অস্ত্র, অটোরিক্সা সহ দুই ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : Sunday, March 26, 2023,
  • 235 Time View

 

 

ইয়াছিন শরীফ অনিক,

স্টাফ রিপোর্টার : নোয়াখালীতে সোনাইমুড়ীর পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। এসময় ছিনতায়ের কাজে ব্যবহৃত দেশীয় তৈরী ০১টি পাইপগান এবং ছিনতাইকৃত অটোরিক্সা এবং মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।

 

শনিবার সোনাইমুড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী থানার উপজেলার পালপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মোশারফ হোসেন মাসুদ(২২) ও তার ভাই মামুনুর রশিদকে (২৬) ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি পাইপগান এবং ছিনতাইকৃত অটোরিক্সা এবং মোবাইল সেট সহ আটক করে।

 

বাদী আরও জানায়, গত সোমবার রাত অনুমান ১১.৩০ ঘটিকার দিকে আসামী মামুন সোনাইমুড়ী বাইপাস মোড় থেকে যাত্রীবেশে মামলার বাদী কামাল হোসেনের ব্যাটারী চালিত অটোরিক্সায় ১৫০/- টাকা ভাড়ার বিনিময়ে বারুল এর উদ্দেশ্যে রওয়ানা করে। পথিমধ্যে তার অপর ০২ জন সঙ্গী ধৃত মাসুদ ও পলাতক আরিফ মাস্ক পরিহিত অবস্থায় সেই রিক্সায় যাত্রীবেশে উঠে। পরবর্তীতে বারুল এর নির্জন স্থানে গিয়ে তারা মামলার বাদীর গলায় ধারালো চাকু ধরে তার পকেটে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় এবং অস্ত্রের মুখে জিম্মি করে তার অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে চলে যায়।

 

আরও যানান, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হক জানায়, ঘটনার পর পরেই তিনি নিজে এস আই বশিরসহ একটি টিম নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ০২ জনকে আটক করতে সক্ষম হয় এবং তাদের হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং ছিনতাইকৃত অটোরিক্সা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। চক্রেটির অপর সদস্যদের গ্রেফতার করার জন্য অভিযান চলমান রয়েছে। আসামীরা দীর্ঘদিন যাবৎ সোনাইমুড়ী থানা এলাকাসহ আশপাশ এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে প্রাথমিক ভাবে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট