1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 9:12 am
Title :
সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-৬

Reporter Name
  • Update Time : Saturday, April 15, 2023,
  • 217 Time View

 

ইয়াছিন শরীফ অনিক,

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর চাটখিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলে শারাফাত ২৪ নামে এক মোটরবাইক আরোহীর মৃত্যু এবং পথচারী ও মোটরসাইকেল আরোহী পথচারী সহ আরো ৬ জন আহত হয়।

 

শুক্রবার (১৪এপ্রিল ) রাত ৮টায় চাটখিল পৌর শহরের মারকাজ মসজিদ সংলগ্ন রামগঞ্জ ঢাকা আন্তঃসড়কে এই দূর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, হালিমা দীঘির পাড় থেকে চাটখিল অভিমুখে মহাসড়ক দিয়ে দ্রুত গতিতে ছেড়ে আসা মোটরবাইক, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে গিয়ে পড়লে, ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোটরবাইক আরোহী, পথচারী সহ ৬ জন।

 

নিহত মনির হোসেন শরাফত (২৪) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর মোল্লা বাড়ির হারুন রশীদ মোল্লার ছোট ছেলে।

 

আহতরা হলেন উপজেলার বদলকোট গ্রামের মোঃ সুমনের ছেলে সমর চৌধুরী (১৮), উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোঃ মনির হোসেন এর ছেলে তানভীর (১৭), একই গ্রামের আবুল বাহারের ছেলে সাকিবুল হাসান (১৭), কুমিল্লার মুদাফ্ফরগঞ্জের মোহাম্মদ আলী হোসেনের ছেলে মোঃ ইমাম (২০), মনোহরগঞ্জ উপজেলার পানচাইলের মোহাম্মদ সোহেলের ছেলে সাওন (১৪), চাটখিল পৌরসভার সাহেব আলীর ছেলে মোঃ রুবেল (২৪)।

 

স্থানীয় লোকজন দূর্ঘটনায় আহতদের কে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক শরাফত নামের এক মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করে এবং তিনজনের অবস্থা আশঙ্কা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন, বাকী আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-র আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শহিদুল আহমদ নয়ন সাংবাদিকদের নিশ্চিত করেন।

 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। আমরা আইনি প্রক্রিয়া শেষ করে অতি দ্রুত নিহত সরাফাতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করব। সেই সাথে আহত ৬ জনের চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট