1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 11:20 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

নোয়াখালীতে মাটি বাহী ট্রাক্টের ধাক্কা স্কুলছাত্র নিহত

Reporter Name
  • Update Time : Friday, January 20, 2023,
  • 228 Time View

ইয়াছিন শরীফ অনিক,

স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর সুবর্ণচরে চরজুবিলী ইউনিয়নে মাটিবাহী ট্রাক্টর চাপায় ওহিদুল ইসলাম তাজভি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করতে পারলেও ট্রাক্টর চালক পালিয়ে যায়।

 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট সড়কে চরজব্বর হারিছ চৌধুরী বাজার এলাকায় চরজুবিলী ইউনিয়ন পরিষদের সামনে এ দূর্ঘটনা ঘটে।

 

নিহত ওহিদুল ইসলাম তাজভি ওই এলাকার ফোরকান আহাম্মদ ছেলে। তাজভি স্থানীয় শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তার এক বন্ধু সহ দুটি বাইসাইকেল নিয়ে পায়ের হেঁটে হারিছ চৌধুরী বাজার থেকে বাড়ির দিকে আসছিলো ওহিদুল ইসলাম তাজভি।

 

পায়ে হেঁটে তারা দুইজন চরজুবিলী ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে পিছন থেকে আসা একটি মাটি বাহী ট্রাক্টর তাজভি ও তার সাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে বাই সাইকেলসহ ছিটকে গিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে অচেতন হয়ে যায়।

 

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট