1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:32 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

নোয়াখালীতে মোটরসাইকেল-বাসের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

Reporter Name
  • Update Time : Wednesday, December 27, 2023,
  • 231 Time View

 

ইয়াছিন শরীফ অনিক,

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা বাবা সহ ছেলের মৃত্যু হয়েছে। এতে আরও ৪জন আহত হয়।

 

নিহতরা হলেন, লিটন চন্দ্র দেবনাথ (৪৬) ও তার ছেলে প্রান্ত দেবনাথ (১০)। লিটন উপজেলার জয়াগ ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সুনীল চন্দ্র দেবনাথের ছেলে। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের চাটখিল টু সোনাইমুড়ী সড়কের জুনুদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, জয়াগ বাজার থেকে পল্লী চিকিৎসক লিটন চন্দ্র দাস তার দুই ছেলে প্রতাপ দেবনাথ ও প্রান্ত দেবনাথকে নিয়ে সকাল ১০টার দিকে নিজের বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা দেয়। যাত্রা পথে মোটরসাইকেলটি উপজেলার জয়াগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছোটকেগনা জুনুদপুর পোলের গোড়া এলাকায় পৌঁছলে নোয়াখালী গামী বেপরোয়া গতির জননী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পল্লী চিকিৎসক লিটন ও তার দুই ছেলে গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটন ও তার ছোট ছেলেকে মৃত ঘোষণা করে।

 

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এতে এখন পর্যন্ত বাবা-ছেলে সহ ২জন নিহত হয়েছে। পল্লী চিকিৎসকের বড় ছেলে প্রতাপও গুরুত্বর আহত হয়। বাসের চালক পালিয়ে গেলেও ঘটনাস্থলে বাসটি খালের মধ্যে পড়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট