1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 9:47 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

নোয়াখালীতে রূপালী ব্যাংক কর্মকর্তার ১১বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড

Reporter Name
  • Update Time : Tuesday, January 10, 2023,
  • 233 Time View

 

ইয়াছিন শরীফ অনিক,

স্টপ রিপোর্টারঃ নোয়াখালীতে অর্থ আত্মসাতের মামলায় রূপালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার আবদুল লতিফ ভূঁইয়ার ১১ বছরের কারাদণ্ড দিয়েছে নোয়াখালী স্পেশাল জজ আদালত। একইসঙ্গে আসামিকে দুটি ধারায় ১৭লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

 

সোমবার (৯ জানুয়ারি) বিকেলে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আবদুল লতিফ ভূঁইয়া কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ধামতি গ্রামের আবদুল গফুর ভূঁইয়ার ছেলে। তিনি লক্ষ্মীপুরের পোদ্দার বাজার রূপালী ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

 

দুদক সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল লতিফ ভূঁইয়া ১৯৯৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত রূপালী ব্যাংক পোদ্দার বাজার শাখায় কর্মরত ছিলেন। নিজের কর্মকালের বিভিন্ন সময় দুর্নীতির মাধ্যমে ৪ কোটি ৭২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকা আত্মসাত করেন লতিফ। যার মধ্যে ২০০৩ সালে এক বছরেই গ্রাহকের ৩৩টি এন্ট্রির মাধ্যমে ১৫ লাখ ৪৩ হাজার ২৭ টাকা আত্মসাত করেন। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় ২০১১সালে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি দুদকের সাবেক সহকারী পরিচালক নুরুল হুদা তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

দুদক নোয়াখালীর পিপি আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পর থেকে আসামি এখনও পর্যন্ত পলাতক আছে। তাই রায়ের সময় আদালতে উপস্থিত ছিলো না। আত্মসাতের মামলায় সাবেক এ প্রিন্সিপাল অফিসারকে দণ্ডবিধি ৪০৯ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১৬ লাখ টাকা অর্থদণ্ড এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ এর ২ ধারায় আরও ৪বছরের সশ্রম কারাদণ্ড ও আরও ১লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট