1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 10:19 am
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

নোয়াখালীতে সাংবাদিক কাদেরকে বিএমএসএফ এর উদ্যোগে মরণোত্তর সম্মাননা প্রদান 

Reporter Name
  • Update Time : Thursday, January 26, 2023,
  • 232 Time View

 

ইয়াছিন শরীফ অনিক,

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নোয়াখালী জেলা শাখার আয়োজনে মরহুম সাংবাদিক আবদুল কাদেরকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।

 

বুধবার সন্ধ্যা ৭ টায় নোয়াখালী প্রেসক্লাবের সহিত উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে তার পরিবারের কাছে মরণোত্তর সম্মাননা কেষ্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, এ আর আজাদ সোহেল ও মোজাম্মেল হোসেন কামালের সঞ্চালনায় এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালীর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু মিথুন ভট্ট, মরহুমের স্মৃতি চারণ করেন তার কন্যা রহিমা ফেরদৌস লিপি ও তার জামাতা প্রফেসর মুস্তাফিজুর রহমান। এসময় বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সাবেক সহ- সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দীন বাদল, নিউজ২৪ টিভির জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, সংগঠনের সহ-সভাপতি রেজোয়ান চৌধুরী।

 

পরে মরহুম আবদুল কাদের সহ সকল মরহুম সাংবাদিকদের জন্য দোয়া ও ফাতেহ পাঠ করা হয়। এবং মরহুম সাংবাদিক আবদুল কাদেরের পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের রাতে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। মরহুম সাংবাদিক আবদুল কাদের নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক নোয়াখালী বার্তার প্রকাশক ও সম্পাদক ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট